ডাক্তার হওয়ার স্বপ্ন।

এত পথ,
কোনটা ঠিক?

স্বপ্নের আরও কাছে,
প্রতিদিন

মহাযুদ্ধ শুরু ১ নভেম্বর

পথ দেখাবে অগ্রপথ

ogropath.com

মেডিকেল ও ডেন্টাল ভর্তি প্রস্তুতি ২০২৬–২৭

তুমি আজ যেখানে, ঠিক সেখান থেকে মেডিকেল পর্যন্ত।

নিজেকে যাচাই করে দেখো, স্বপ্নের কতটা কাছে তুমি।

ঠিক ভেবে ভুল করলেই নম্বর কাটে। আগে একটা প্রশ্ন দেখো

১ নভেম্বর থেকে সবার মহাযুদ্ধ

০দিন
০ঘণ্টা
০মিনিট
০সেকেন্ড

আর্লি অ্যাক্সেস চলছে। ১৮ জন যোগ দিয়েছে, তাড়াতাড়ি শুরু করো।

ভুলটা কেন ঠিক মনে হয়, সেটাই আসল

নিচের প্রশ্নের উত্তর দাও। ভুল করলে দেখবে ভুল অপশনটা কেন ঠিক মনে হচ্ছিল।

জীববিজ্ঞান, কোষ বিভাজন নমুনা প্রশ্ন ভুলে −০.২৫

মিয়োসিস বিভাজনে ঠিক কোন ধাপে ক্রসিং ওভার ঘটে?

    পথে যা যা পাবে

    ওপরের গল্পের প্রতিটা ধাপ অ্যাপের একটা জিনিস। একই ক্রমে, একটু কাছ থেকে।

    1. ফ্রি যাচাই

      তুমি এখন ঠিক কোথায় আছো, আগে সেটা জানো। কোন টপিকে ভালো পারো, কোনটায় আটকাও, কোথায় বেশি সময় দরকার। সমস্যা নেই, আগে জানাটাই কাজ। সাথে দেখবে প্রতি প্রশ্নে গড়ে কত সময় নিচ্ছ।

      টপিক ধরে অবস্থা নমুনা
      কোষ বিভাজন৭২%
      তড়িৎ রসায়ন৫৮%
      জিনতত্ত্ব৪১%
      জৈব রসায়ন৩৫%
    2. ভুল থেকে শেখা

      ভুল করলে তিনটা জিনিস পাবে:

      • কেন ঠিক মনে হয়েছিল: যে অপশন বেছেছিলে, তার ফাঁদটা।
      • আসলে কেন ভুল: এক লাইনে পরিষ্কার কারণ।
      • কোন জোড়া গুলিয়ে যায়: কাছাকাছি নামের যে দুটো তুমি বারবার মেলাও।

      ফাঁদ: কেন ভুললেপ্টোটিনে সমসংস্থ ক্রোমোজোম তখনো জোড়া বাঁধেনি, তাই অংশ বিনিময়ের সুযোগই নেই।

      ওপরে নিজে একটা চেষ্টা করো
    3. শুধু তোমার জন্য সাজানো পড়া

      সবার জন্য এক রুটিন না। আজ কোন টপিক পড়বে, কোনটা বাদ দেবে, আর কোনটা ভুলে যাওয়ার আগে আবার দেখবে, প্রতিদিন ঠিক করা থাকে।

      আজকের তালিকা নমুনা
      • কোষ বিভাজন পড়া২০ মিনিট
      • জিনতত্ত্ব আবার দেখাতিন দিন আগে এখানে দুটো ভুল হয়েছিল
      • ১৫টা প্রশ্নের অনুশীলনজৈব রসায়ন থেকে
    4. আসল নিয়মে মক টেস্ট

      পরীক্ষার হলের মতো ভুলে −০.২৫ কাটে। শেষে দেখবে কোথায় নম্বর গেল।

      ফল নমুনা
      সঠিক উত্তর
      ৬২
      ভুল উত্তর
      ১৮
      ভুলে কাটা গেল
      −৪.৫
      মোট নম্বর
      ৫৭.৫

    আরও পড়ো: অগ্রপথ কীভাবে কাজ করে

    আরও আছে

    কাদের জন্য

    মেডিকেল বা ডেন্টালে ভর্তির প্রস্তুতি নিচ্ছ? তুমি যেখানেই থাকো, যেভাবেই পড়ো।

    এবার এইচএসসি দিয়েছ

    প্রথমবার মেডিকেলের প্রস্তুতি? যাচাই করে দেখিয়ে দেবে, কোথা থেকে শুরু করবে।

    আরেকবার চেষ্টা করছ

    পরীক্ষা কেমন, তুমি জানো। এবার দেখো কোন ফাঁদে নম্বর গিয়েছিল।

    ঢাকার বাইরে থাকো

    কোচিংয়ের জন্য শহরে আসতে হবে না। ফোনের ব্রাউজারেই সব চলে।

    কোচিং করছ

    কোচিং চালিয়ে যাও। কোন টপিকে দুর্বল, অগ্রপথ আলাদা করে মেপে দেবে।

    কেন অগ্রপথ?

    ভালো ডাক্তার আগে রোগ ধরেন, তারপর ওষুধ দেন। সবাইকে এক ওষুধ না।

    অগ্রপথও তাই করে: আগে দেখে তুমি ঠিক কোন টপিকে আটকাও, তারপর সাজায় শুধু তোমার পড়া। আর আমরা কাজ করি একটাই জিনিস নিয়ে, মেডিকেল ভর্তি।

    "দাঁতের জন্য দাঁতের ডাক্তার। মেডিকেল ভর্তির জন্য অগ্রপথ।"

    প্রশ্নোত্তর

    যা জানতে চাও, সোজাসুজি।

    মেডিকেল ভর্তি পরীক্ষাটা কেমন হয়?

    ১০০টা এমসিকিউ, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট (২০২৫–২৬ সালের পরীক্ষায়)। প্রতিটা সঠিক উত্তরে ১ নম্বর, প্রতিটা ভুলে ০.২৫ কাটা যায়।

    ২০২৫–২৬ নির্দেশিকায় নম্বর ছিল জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ আর সাধারণ জ্ঞান ১৫। নতুন সার্কুলার এলে এখানে হালনাগাদ হবে।

    সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি নির্দেশিকা (লিংক)

    মেরিট স্কোর কীভাবে হিসাব হয়?

    মোট ২০০ নম্বরে। ভর্তি পরীক্ষার ১০০, আর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ১০০: এসএসসির জিপিএ গুণ ৮, এইচএসসির জিপিএ গুণ ১২।

    ২০২৫–২৬ নির্দেশিকা অনুযায়ী। সূত্র (লিংক)

    নেগেটিভ মার্কিং থাকলে কি আন্দাজে উত্তর দেব?

    অঙ্কটা এরকম। চারটা অপশন থেকে পুরো আন্দাজে দাগালে গড়ে প্রতি প্রশ্নে লাভ মাত্র +০.০৬, কিন্তু ঝুঁকি অনেক।

    • একটা অপশন নিশ্চিতভাবে বাদ দিতে পারলে গড় লাভ +০.১৭।
    • দুটো বাদ দিতে পারলে +০.৩৮।

    তাই পুরো অন্ধ আন্দাজ না, আগে যতগুলো সম্ভব ভুল অপশন বাদ দাও।

    এটা কি সত্যিই ফ্রি?

    হ্যাঁ, এই ব্যাচ পুরোটা ফ্রি। পরের ব্যাচ থেকে টাকা লাগবে, কত লাগবে আগেই জানাব। আসল রিভিউ তৈরির আগে আমরা টাকা নিই না।

    প্রশ্নগুলো কোথা থেকে আসে?

    মেডিকেল ভর্তি পরীক্ষার আসল অতীত প্রশ্ন থেকে। প্রতিটা ভুল অপশনের ব্যাখ্যা আমাদের দল লিখেছে।

    ফোনে চলবে? অ্যাপ নামাতে হবে?

    ফোনের ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ নামাতে হয় না।

    কোচিং করলেও কি কাজে লাগবে?

    হ্যাঁ। কোচিং চালিয়ে যাও। অগ্রপথ দেখাবে কোন টপিকে নম্বর যাচ্ছে, যাতে কোচিংয়ের পড়াটা ঠিক জায়গায় দিতে পারো।

    এখন কী কী চালু আছে?

    ফ্রি যাচাই, প্রতিদিনের পরিকল্পনা, ভুল অপশনের ব্যাখ্যা, চার রকম অনুশীলন, আসল নিয়মে মক টেস্ট, অধ্যায় ধরে শেখা, অধ্যায়ের ক্রম, ৩ডি অ্যানাটমি আর কলেজ ও কাট-অফ।

    পড়ার জন্য

    আমাদের প্রশ্নভান্ডার থেকে ছোট ছোট লেখা।

    অগ্রপথ কীভাবে কাজ করে

    ফ্রি যাচাই থেকে মক টেস্ট পর্যন্ত, ধাপে ধাপে দেখো অগ্রপথ কীভাবে তোমার জন্য আলাদা করে পড়া সাজায়।

    কেন অগ্রপথ? আমাদের পুরো গল্প

    ভালো ডাক্তার আগে রোগ ধরেন, তারপর ওষুধ দেন। অগ্রপথও তাই করে: আগে দেখে তুমি কোন টপিকে আটকাও, তারপর সাজায় শুধু তোমার পড়া।

    মেডিকেল ভর্তি প্রস্তুতিতে পার্সোনাল গাইডেন্স কেন গুরুত্বপূর্ণ?

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনা অনেক সময় কঠোর পরিশ্রমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক প্রস্তুতি নিতে পারে এবং সফলতার সম্ভাবনা বাড়াতে পারে।

    স্বপ্নের দিকে প্রথম ধাপটা আজই।

    এই ব্যাচ ফ্রি।